দুর্গাপুর ট্রাঙ্ক রোডে সাজসজ্জার গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর   :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় অনুষ্ঠানবাড়ির সাজসজ্জার সামগ্রীর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গোডাউনের পিছনে জমে থাকা কাগজ, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত।
মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের ভিতরে ছড়িয়ে পড়ে এবং কাপড়, লাইটিংয়ের তার, বাঁশের কাঠামো সহ অধিকাংশ সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করেন।
গোডাউন মালিক চিরঞ্জিত শিকদারের দাবি, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, অসাবধানতাবশত আবর্জনায় আগুন লাগা থেকেই এই ঘটনা। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =