নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জাঙ্গিপাড়া :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আহিরিপোতা এলাকায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বাড়ি থেকে একটি দেশি তৈরি পাইপগান ও এক রাউন্ড জীবন্ত কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে নামে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অভিযানের সময় ফুরফুরা মজেরপাড়া এলাকার বাসিন্দা নাসিরউদ্দিন (৩১), পিতা—এসকে সাইফুদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে একটি দেশি তৈরি পাইপগান (যার মধ্যে বাট, বডি, ব্যারেল, ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে) এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

