নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়র গ্রামে একটি পুকুর থেকে বহু প্রাচীন মূর্তি উদ্ধার হয়। মেমারি থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে এলাকার একটি আশ্রমের গাড়ী করে থানায় নিয়ে আসে।
জানা যায় বড়র গ্রামে ‘ভেবার পাড়’ নামক একটি পুকুরের সংস্কার কার্য চলছিলো। জেসিবি মেশিন দিয়ে মাটি খননের সময় বৃহস্পতিবার সেখান থেকে বহু প্রাচীন মূর্তিটি দেখতে পায়। পরে মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
এদিন মেমারি থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে। খবর দেওয়া হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্কিয়লোজি বিভাগে।
জানা যাচ্ছে এই প্রাচীন মূর্তিটি ভগবান বিষ্ণুর পাথরের মূর্তি। আনুমানিক ৮০০-৯০০ বছরের পুরাতন এই মূর্তি। উচ্চতা আনুমানিক ৩ ফুট। ইতিহাসবিদদের মত অনুসারে সেন যুগে বাংলায় বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণুর মন্দির ছিলো। সেই সময়কার কোনো এক মন্দিরের এই মূর্তি।

