গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, সর্বস্বান্ত তাঁতী পরিবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: গভীর রাতে তাঁত ঘরে জ্বলছে দাউ দাউ করে আগুন, আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রমজান মাসে সর্বস্বান্ত তাঁতি পরিবার। প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি। বর্তমানে চোখে মুখে আতঙ্কের ছাপ পরিবারের প্রত্যেকটি সদস্যের।

নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শান্তিপুর জুড়ে। ওই ওয়ার্ডের বাসিন্দা কুরবান শেখের দাবি, সন্ধ্যার পরে রমজান সেরে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েছিলেন, সূর্য ওঠার আগেই দেখতে পান তাদের তাত ঘরে জ্বলছে দাউ দাউ করে আগুন, ছুটে আসে স্থানীয়রা।আগুন নেভানোর চেষ্টা করে জল ঢেলে। ততক্ষণে আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, ঘরের মধ্যে থাকা একটি পাওয়ার লুম তাঁত। কুরবান শেখের অভিযোগ,এমনি এমনি কিছুতেই আগুন লাগতে পারে না, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে।

যদিও তাদের কোনো শত্রুতা নেই, তাঁত বুনেই কোন রকমে সংসার চালান তারা। তার ওপর চলছে রমজান মাস, প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় বর্তমানে সর্বসান্ত তারা। শুক্রবার এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করলেও এখনো পর্যন্ত আগুন লাগার ঘটনায় কারা যুক্ত তার স্পষ্ট করতে পারিনি। অন্যদিকে গোটা পরিবারের সদস্যদের চোখে মুখে রয়েছে আতংকের ছাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =