শ্রীরামপুর ফেরিঘাট-এ চাঞ্চল্য: চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ, হাসপাতালে বিএলও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: হুগলির শ্রীরামপুর-এর শ্রীরামপুর ফেরিঘাটে চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, কেয়ামুউদ্দিন নামে এক ব্যক্তি—যিনি বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবে দায়িত্বে রয়েছেন এবং কাঁচড়াপাড়া হাইস্কুলের টিচার-ইনচার্জ বলেও জানা গেছে—হঠাৎই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন।

লঞ্চের চালক ও খালাসিরা দ্রুত পরিস্থিতি বুঝে তৎপরতা দেখান। তাঁদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল-এ ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। ঘটনার পর থেকে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঠিক কী কারণে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন, তা স্পষ্ট নয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =