সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: কাওয়াখালির পোড়াঝাড় এলাকায় ভূমি হারানো পরিবারগুলির অবস্থান কর্মসূচিতে শনিবার উপস্থিত হন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।
ভূমি হারানো পরিবারগুলির অভিযোগ রয়েছে, উন্নয়নমূলক প্রকল্পের নাম করে অনেকদিন পূর্বে তাদের জমি অধিগ্রহণ করা হলেও এখনো ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।
দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘ প্রতিশ্রুতি সত্ত্বেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
মেয়র গৌতম দেব ঘটনাস্থলে পৌঁছে যান, সেই স্থানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
তিনি তাদের আশ্বাস দেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাশাপাশি তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্বার্থ রক্ষা করেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

