সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই কি উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্যের মর্যাদা পেতে চলেছে? এই প্রশ্নকে ঘিরেই এখন সরগরম উত্তরবঙ্গের রাজনীতি।
দীর্ঘদিনের এই দাবি নিয়ে কেন্দ্র ও আঞ্চলিক দলগুলির মধ্যে টানাপোড়েনের মাঝেই আগামী ২৫শে ফেব্রুয়ারি অসমের গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কেন্দ্র সরকার এবং কেএসডিসি KSDC তথা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহ।
উত্তরবঙ্গের আঞ্চলিক দলগুলির দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলকে ভৌগোলিক এবং উন্নয়নের স্বার্থে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হোক। আগামী ২৫শে ফেব্রুয়ারির এই শান্তি আলোচনা সেই দাবি পূরণের পথে কোনো বড় পদক্ষেপ কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের রণকৌশল হিসেবে কেন্দ্র এই বিষয়ে কোনো বিশেষ ঘোষণা করতে পারে।
গুয়াহাটির এই হাই-প্রোফাইল বৈঠক যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ইতিবাচক ফলাফল আসে, তার জন্য ধর্মীয় আচার পালিত হলো শিলিগুড়িতে রাঙ্গাপানির শ্রী শ্রী বাবা লীলানাথেশ্বর শিবমন্দির।
কেএসডিসি-র (KSDC) দার্জিলিং জেলা কমিটি আয়োজন শনিবার এক মহা হোমযজ্ঞ সম্পন্ন হয়। এখন দেখার বিষয় কেন্দ্র সরকারের ভোটের আগে রাজনীতি কৌশল না কি দীর্ঘ দিনের দাবি অবশেষে মানতে চলেছে কেন্দ্র সরকার।।

