নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: নিষেধাজ্ঞা কে থোড়াই কেয়ার। উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও উচ্চগ্রামে মাইক ও বাজনা বাজিয়ে শনিবার তৃণমূলের মহা মিছিল বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।শুধু তাই নয়,সেই মিছিলে প্রথম সারিতে ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক। তাকে মঞ্চে মাইক হাতে বক্তব্য রাখতেও দেখা যায়। বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে এই মহামিছিল ও সভা হয়।
সরকারি নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনরকম মাইক ব্যবহার করে মিছিল মিটিং বা অনুষ্ঠান করা যাবে না।
কিন্তু শাসক দল সেসবের কোন পরোয়া করে না। বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে নবাব হাট পর্যন্ত তীব্র স্বরে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে মহা মিছিল করলো তৃণমূল কংগ্রেস।
বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে শুধু মিছিল নয় রীতিমতো মঞ্চ তৈরি করে সভা হল।
সেখানে একের পর এক জেলার তাবড় নেতারা বক্তব্য রাখলেন। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের সহ-সভাপতি গার্গি নাহা, বর্ধমান এক ব্লক সভাপতি মানস ভট্টাচার্য সহ বিভিন্ন নেতা নেত্রী।

