নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: ২০২৪ সালের ‘প্রতিদ্বন্দ্বী’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক বদল করলেন সিপিএম থেকে সদ্য বহিষ্কৃত প্রতিকুর রহমান। আমতলার কার্যালয়ে দলীয় সতীর্থদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করছিলেন অভিষেক ।
সেখানে সশরীরে হাজির হন প্রতিকুর রহমান। তিনি কার্যালয়ে ঢোকার কিছুক্ষণের মধ্যেই খবর আসে, এসএফআই রাজ্য দফতরে তাঁর নামে বরাদ্দ তিন নম্বর লকারটি থেকে নাম সরিয়ে দেওয়া হয়েছে।
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিকুর, যেখানে তাঁর লড়াই ছিল অভিষেকের বিরুদ্ধে। সম্প্রতি সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই কড়া পদক্ষেপ করে সিপিএম ।
এ দিন তৃণমূলে যোগদানের পরে প্রতীক বলেন, ‘আমার মনে হয়েছে, এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে,
তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হলো তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি।

