নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার হলো বোমা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। যে জায়গাটিতে বোমা রাখার সেই জায়গাটি ঘিরে রাখে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রায় ৬টি বোমা রয়েছে প্লাস্টিকের ব্যাগে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত কোয়ার্টার এর পাশে একটি প্লাস্টিকের মধ্যে যে বোমাগুলো ছিল সেগুলো কৌটা বোমা বলে জানতে পেরেছে।
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যানী থানার পুলিশ। কে বা কারা এই এই বোমা রেখে গিয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলোকে উদ্ধার করে বলে জানা গেছে। কে বা কারা এখানে এই বোমাগুলোকে রেখে গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
তবে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হতে শুরু করেছে নদীয়ার বিভিন্ন এলাকা। কোথাও আগ্নেয়াস্ত্র কোথাও আবার বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

