উলঙ্গ করে যুবককে নিগ্রহ করার ভিডিও ভাইরাল হল উত্তর দিনাজপুরের চোপড়ায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: উলঙ্গ করে যুবককে নিগ্রহ করার ভিডিও ভাইরাল হল উত্তর দিনাজপুরের চোপড়ায়। নিগৃহীত ব্যক্তি মহাম্মদ মোজিবুল, বাড়ি চোপড়া থানার সোনাপুর হাট এলাকায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরা অবস্থায় ঐ ব্যক্তির হাত পেছনে বেঁধে বেল্ট ও লাঠি দিয়ে লাগাতার মারধর করা হচ্ছে।

অভিযোগ, করিমদের বাড়ির গ্যারেজ-কাম-গুদামে এই নির্যাতন চালানো হয়। নিগৃহীতের দাবি, তিনি দীর্ঘদিন করিমের বাড়িতে পাহারাদার হিসেবে কাজ করতেন।

প্রায় ৬-৭ মাস আগে কাজ ছেড়ে দেওয়ার পর একদিন ভোরে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানালে প্রাণে মেরে মহানন্দা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

গত ১৭ তারিখ তিনি বিহারের পোঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের পর প্রাণভয়ে ভিন রাজ্যে কাজ করতে চলে যান বলে জানান তিনি। সম্প্রতি বাড়ি ফিরতেই ফের হুমকি দেওয়া হয় এবং নির্যাতনের ভিডিও ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =