প্রথম শ্রেণীর এক ছাত্রীকে বাতাসা খাওয়ানোর লোভ দেখিয়ে যৌন নির্যাতন সাক্ষী থাকলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: প্রথম শ্রেণীর এক ছাত্রীকে বাতাসা খাওয়ানোর লোভ দেখিয়ে যৌন নির্যাতন। এমনি এক পাশবিক ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ।

অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হয় । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

নির্যাতিতা ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , স্কুল থেকে বাড়ি ফিরছিল সে । ওই রাস্তায় এক বৃদ্ধ ব্যক্তির দোকান আছে । সেই সময় শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয় ও তাকে দোকানের মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় । বাড়ি ফিরতে দেরী হওয়ায় মা খোঁজ শুরু করেন।

তার খোঁজে স্কুলের দিকে যেতে শুরু করেন। সেই সময় ওই দোকানের পাশে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। দোকানের ভেতরে ঢুকে দেখেন তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। সাথে সাথেই চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি।

সেই চিৎকার শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে ।

নাবালিকার শারীরিক পরীক্ষা করার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ইতিমধ্যে আদালতে গোপন জবানবন্দীর আবেদন জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =