কড়াইতে ফুটছে তেল, তাতে পড়ছে চপ, কিন্তু এ চপ বিক্রির জন্য নয়, প্রতিবাদের ভাষা হিসেবে – স্লোগান উঠল, “ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই।”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: দুর্গাপুরের ১৯নং জাতীয় সড়কের ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন এক চায়ের আড্ডাখানায় অন্যরকম দৃশ্য।

কড়াইতে ফুটছে তেল, তাতে পড়ছে চপ, কিন্তু এ চপ বিক্রির জন্য নয়, প্রতিবাদের ভাষা হিসেবে। স্লোগান উঠল, “ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই।”

শহরে শিল্পহীনতা ও কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে এদিন অভিনব কর্মসূচি নেয় বিজেপি যুব মোর্চা। তাঁদের বক্তব্য, দুর্গাপুর একসময় ছিল শিল্পনগরী কিন্তু আজ নতুন বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই।

ফলে যুবসমাজের একাংশ বাধ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসা কিংবা অস্থায়ী আয়ের উপর নির্ভর করতে।জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যে বড় শিল্প আসছে না, কর্মসংস্থান নেই। সরকার ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান দেখাতে চাইছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে শিল্পায়ন ও চাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 17 =