নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ইসকন ভক্ত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: মন্ডল পরিক্রমায় এসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিজয় জেঠি বয়স ২২ বছর।

ইসকন সূত্রে খবর, মায়াপুর ইসকনের নবদ্বীপ মন্ডল পরিক্রমার আন্তর্জাতিক গ্ৰুপের ৪ জন ভক্ত একটি টোটো ভাড়া করে প্রাচীন মায়াপুরের জগন্নাথ বাড়ি ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে আসে।গঙ্গায় স্নান করতে আসা ওই চার যুবককে সতর্ক করা হলেও তারা কোনও রকম কথার কর্ণপাত করেনি বলে দাবি টোটো চালক থেকে স্থানীয় বাসিন্দাদের। সকলের কথা অমান্য করে স্নান করতে নেমে ৪ জনের মধ্যে এক যুবক তলিয়ে যায়। তার বাড়ি উত্তরাখণ্ডের পিথরাগড়ে।

বিষয়টি জানাজানি হতেই গঙ্গার ঘাটে ভিড় জমান স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মায়াপুর ইসকন থেকে আসা অসংখ্য ভক্ত ও ইসকনের পদাধিকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ ও নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।

তলিয়ে যাওয়া যুবকের খোঁজ পেতে ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। ডুবুরি নামিয়ে প্রায় দেড় ঘন্টা তল্লাশি চালিয়েও ওই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা চেষ্টা চালাচ্ছে তলিয়ে যাওয়া যুবক কে উদ্ধারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =