বারাবনির পাঁচগাছিয়ায় ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাবনি :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: বারাবনির পাঁচগাছিয়া এলাকার নুনী মোড় অঞ্চলে ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নুনী মোড় এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে ট্রাক্টর ও ডাম্পার চলাচল করে। এর ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।

বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এদিনও একটি ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তি প্রাণ হারালেও অভিযুক্ত গাড়ির মালিক বা চালকের কোনও হদিশ পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির পরিবারকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই টাকার পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, একটি প্রাণের মূল্য এত সামান্য হতে পারে না। উপযুক্ত ও ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে মৃতের পরিবারকে।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পুলিশের মদতেই এলাকায় নিয়মভঙ্গ করে ভারী যানবাহন চলাচল করছে। প্রশাসনের উদাসীনতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে।

তাঁরা স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট ট্রাক্টর বা ডাম্পারের মালিককে অবিলম্বে ঘটনাস্থলে হাজির হতে হবে এবং মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =