জোর করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে তৃণমূলের যোগদান করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ২৫,ফেব্রুয়ারি :: বিজেপি জেলা কমিটির সদস্য কমল বর্মনকে জোর করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে তৃণমূলের যোগদান করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

ঘটনাটি দিনহাটা বিধানসভা কেন্দ্রের নিগম নগর বাজার এলাকায় । এদিন জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব ।

অভিযোগ সোমবার রাতে বিজেপি জেলা কমিটির সদস্য যথা প্রাক্তন মন্ডল সভাপতি কমল বর্মন নিগম নগর বাজারে যখন যায় সেই সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা থাকে অপহরণ করে

দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গিয়ে জোর করে তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হয় । বিজেপি জেলা সম্পাদক অজয় রায় অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে এই কর্মকান্ড করেছে।

তবে এভাবে বিজেপি কর্মীদের আটকে রাখা যাবে না বিধানসভা নির্বাচন ঘোষণা হলে এর জবাব বিজেপি ঠিক সময় মত দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =