বাড়ির দেওয়ালের রং করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্য এক ব্যক্তির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বাড়ির দেওয়ালের রং করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্য এক ব্যক্তির।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত মহেশ ভাঙ্গা ক্যাম্প এলাকায়। সকাল বেলা বাড়ি রং করার জন্য মেমারি থানার অন্তর্গত মহেশ ডাঙ্গা ক্যাম্প এ আসে জীবন মন্ডল ৫২ বছর বয়সী।তারপরই বাড়িতে ছাদের কিছু অংশে শ্যাওলা জমে থাকার কারণে সেখানে জল দিয়ে ঘষাঘষি করছিলেন হঠাৎই তার মাথা ঘুরে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান তাকে উদ্ধার করে টোটো করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করেন।

অসহায় ওই পরিবারে স্ত্রী ও এক পুত্র এবং কন্যা সন্তান রয়েছে। আগামী দিনে কিভাবে সংসারটি চলবে সেই নিয়ে চিন্তায় পরিজনেরা। মৃত ওই ব্যক্তির স্ত্রী পরিচারিকার কাজ করতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =