উত্তর ২৪ পরগনার পানিহাটি-তে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার পানিহাটি-তে ‘গৃহ সম্পর্ক অভিযান’-এ অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখেন এবং বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। এদিন ডক্টর মজুমদার বলেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই দলের মূল লক্ষ্য।

কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচি নেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে সংগঠনকে আরও মজবুত করার বার্তাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =