কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের হোস্টেল থেকে ফাইনাল বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের হোস্টেল থেকে ফাইনাল বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত ডাক্তারি ছাত্রের নাম পুলক হালদার ।

বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামুয়ায়। স্থানীয় সূত্রে খবর গত ২০ ফেব্রুয়ারি বন্ধুদের সাথে হোস্টেলের ক্যান্টিনে খেতে দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বন্ধুবান্ধব থেকে শুরু করে কেউ তাকে আর দেখতে পায়নি বলে দাবি।

হঠাৎ ই ছাত্রের ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপরই হোস্টেলের অন্যান্য ছাত্ররা কলেজের উদ্ধতন কর্তৃপক্ষকে খবর দেয়। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। কল্যাণী থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে।

হোস্টেলের অন্যান্য ছাত্ররা জানায় আগামী মাসে তার পরীক্ষা ছিল। তবে মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কল্যানী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =