নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো কৃষ্ণনগরে।
আজ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে কৃষ্ণনগরের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন অসংখ্য যুব ছাত্র ও মহিলা তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত মুকুল রায়ের স্মরণ সভা এই প্রথম নদিয়া জেলায় অনুষ্ঠিত হলো।
মুকুল রায়ের হাত ধরে যারা রাজনীতিতে প্রবেশ করেছিল দলের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই এদিন উপস্থিত ছিলেন স্মরণ সভায়।
তার প্রতি মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি তার স্মৃতিচারণা করলেন সকলেই। তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় নদিয়ার প্রত্যেক নেতৃত্বকে এক নামে চিনতেন।
নদিয়ার সাথে মুকুল রায়ের গভীর যোগাযোগ ছিল। তাই রাজ্যে প্রথম কৃষ্ণনগরেই প্রয়াত নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সাংসদ মহুয়া মৈত্রর নেতৃত্বে।

