নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: আসানসোল উত্তর থানা, জাহাঙ্গিরি মহল্লা ফাঁড়ি এবং নারকোটিক্স বিভাগের যৌথ উদ্যোগে আজ একটি বিশেষ অভিযান চালানো হয়।
এই অভিযানে আসানসোল রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি মাঠ থেকে ১৮ কেজি গাঁজাসহ তিন মহিলাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলারা ট্রেনে করে জামশেদপুর থেকে আসানসোলে এসেছিলেন। আগেই নারকোটিক্স বিভাগ ও পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে তাঁদের কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে।
সেই তথ্যের ভিত্তিতে যৌথ দল তাঁদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

