শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল, চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: চিকিৎসার গাফিলতির অভিযোগে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল চত্বর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, চারগেট এলাকায় স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক শিশু। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।

পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়নি। দীর্ঘক্ষণ অবহেলার জেরে শিশুটির মৃত্যু হয় বলে দাবি তাঁদের।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও এলাকার বহু মানুষ হাসপাতালে জড়ো হন। তারা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =