প্লাস্টিকের বিরুদ্ধে কড়া পৌর অভিযান — দূষণমুক্ত কৃষ্ণনগর গড়তে পথে নামল কৃষ্ণনগর পৌরসভা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: কৃষ্ণনগর শহরকে দূষণমুক্ত রাখতে ফের কড়া পদক্ষেপ নিল কৃষ্ণনগর পৌরসভা। প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়ার লক্ষ্যে শহরের বিভিন্ন বাজার ও দোকানে বিশেষ অভিযান চালায় পৌরসভার একটি দল।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছিল। কিন্তু বারংবার নির্দেশ উপেক্ষা করায় এদিন হঠাৎ এই অভিযান চালানো হয়। অভিযানে একাধিক দোকান থেকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়।

কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, আবার কোথাও জরিমানাও ধার্য করা হয়েছে বলে জানা গেছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং শহরকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করার লক্ষ্যে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =