বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের খাঁচায় দুষ্কৃতী”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া    :: শনিবার ২৮,ফেব্রুয়ারি ::   ফের বড়সড়ো সাফল্য নদীয়ার তাহেরপুর থানার পুলিশের।  বিধানসভা ভোটের আগে একাধিক অস্ত্র উদ্ধার নদীয়ার তাহেরপুরে। পুলিশি অভিযানে উদ্ধার দুটি দেশি ওয়ান শাটার, এবং একটি এইট এমএম গুলি।
পুলিশ সূত্রে খবর গতকাল রাত আনুমানিক একটা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাহেরপুর থানার চকদহ কৃষ্ণপুর মোদক পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই এলাকারই অমিত মোদক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালে সেখান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে তাহেরপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর উক্ত আগ্নেয়াস্ত্র এবং গুলি ওই যুবকের বাড়িতে লুকানো ছিল। দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্যই এই আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। এরপর ওই যুবককে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র সে পেল এবং কি কারনে সে মজুদ করেছিল এর পেছনে আরো কে বা তারা জড়িত সমস্তটাই খতিয়ে দেখছে তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও একটি খবর এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ অন্য কোন জায়গা থেকে এই ব্যক্তি কিনেছিল বা নিয়ে এসেছিল তার সমস্ত তাই খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =