নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক ও হাসনাবাদ ব্লকের হাসনাবাদ বনবিবি সেতুর ওই পার থেকে রাস্তার দুই ধারে বিদ্যুতের খুঁটি এবং হাই টেনশন লাইন নিয়ে যাওয়ার নাম করে নির্বিচারে প্রাচীন এবং মূল্যবান গাছ কেটে পাচার করছে একদল দুষ্কৃতী।
হেলদোল নেই প্রশাসনের, কার অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে তা জানাতে পারেনি তারা” অথচ রাস্তার ধারে থাকা গাছ কেটে ধ্বংস করছে নির্বিচারে।
সুন্দরবনের একাধিক এলাকায় একাধিক সময় বিভিন্ন সাইক্লোন আঘাত করেছে! সেই আঘাত মানব জীবনে প্রভাব পড়তে দেয়নি এই গাছ, আর সেই গাছ কেটে একদিকে পরিবেশ ধ্বংস করছে অন্যদিকে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট করছে।
এই ঘটনায় ইছামতি বিজ্ঞান মঞ্চের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কেন গাছ কাটা হচ্ছিল কি কারণে গাছ কাটা হচ্ছিল তা জানতে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন
অন্যদিকে মিনাখা ও বসিরহাট বনদপ্তরের রেঞ্জ অফিসে তারা অভিযোগ জানিয়েছে এই গাছ কাটার অনুমতি পত্র আছে কিনা।

