বালুরঘাট – ভাতিন্দা তথা ফারাক্কা এক্সপ্রেস স্টপেজ পেল গাজোল রেল স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ  :: শনিবার ২৮,ফেব্রুয়ারি ::   বালুরঘাট – ভাতিন্দা তথা ফারাক্কা এক্সপ্রেস স্টপেজ পেল গাজোল রেল স্টেশনে। শুক্রবার সন্ধ্যায় রেলের তরফে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে স্টপেজের সূচনা হয়। উপস্থিত ছিলেন উত্তর মালদহের লোকসভা কেন্দ্র সাংসদ খগেন মুর্মু,
গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদ্যুৎ সর্দার, গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্মিলা রাজবংশী সহ অন্যান্যরা। জানা গিয়েছে, ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি আগে মালদহ টাউন রেল স্টেশন থেকে চলত। সম্প্রতি সেটি বালুরঘাট থেকে চলে।
তারপর থেকে গাজোলবাসীর দাবি ছিল, গাজোল রেল স্টেশনে থামাতে হবে। রেলের তরফে আগেই অনুমোদন করে দেওয়া হয়েছে। এদিন সূচনা হয়। এনিয়ে এলাকার মানুষ ব্যাপক খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =