নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার হাটকালনা পঞ্চায়েতের প্রধান বাংলাদেশী । অবশেষে নির্বাচন কমিশনের লিস্ট প্রকাশের পর তাতে পড়ল সিলমোহর। সেই প্রশ্ন প্রধানকে করতেই, ক্ষেপে অগ্নি শর্মা প্রধান শ্রাবন্তী মন্ডল। কেড়ে নিতে গেলেন মহিলা সাংবাদিকের মোবাইল ফোন।
শনিবার প্রকাশ পেয়েছে সংযোজিত ভোটার তালিকার লিস্ট। আর সেই ভোটার ভোটার লিস্টে কালনা থানার অন্তর্গত হাট কালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডলের নাম বাদ। শনিবার এই লিস্ট প্রকাশের পর তার বাড়ি যাওয়া হলে প্রথমে তিনি বাড়িতে ছিলেন না।
পরবর্তী সময় রাস্তায় তার দেখা পাওয়া গেলেও, তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এ প্রসঙ্গে কোন মুখ খুলতে রাজি হননি। সেই ভিডিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা করতে গেলে, তিনি ফোন কেড়ে নেন এক মহিলা সাংবাদিকের। সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নতেই তিনি খেপে অগ্নি শর্মা ।
পাশাপাশি কালনা পৌরসভা এলাকার এক জনপ্রতিনিধির ও নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ এদিন শনিবার বিকেলে বলেন,
ইতিমধ্যেই হাট কালনা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তিনি বলেন বাংলাদেশী আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিলাম আজকের এই লিস্ট তা প্রমাণ করছে।

