শনিবার রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করলো,মন্তেশ্বর থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: রবিবার ১,মার্চ :: শনিবার রাতে ,পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যমগ্রাম থেকে মেমারি রোডে ১৩ পার্বণ হোটেলের সন্নিকট এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান কোন এক গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে চলে যায়,আর ওই ব্যক্তি গাড়ির ধাক্কায় ছিটকে পাকা রাস্তার পাশে পড়ে থাকে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অনুমান করা যাচ্ছে ।মন্তেশ্বর থানার পুলিশ দেখতে পেয়ে ঘটনারস্থল থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন, কত্যবরত চিকিৎসক দেখেন, এবং মৃত বলে ঘোষণা করেন।

এর পরই মৃতদেহটিকে মন্তেশ্বর থানায় নিয়ে আসেন মন্তেশ্বর থানার পুলিশ, মন্তেশ্বর পুলিশ সূত্রে খবর, আগামীকাল ময়না তদন্তের জন্য ওই মৃত ব্যক্তিকে কালনা হসপিটালে পাঠানো হবে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি, নাম ঠিকানা জানার চেষ্টা করছেন মন্তেশ্বর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 8 =