নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জৌগ্রাম :: রবিবার ১,মার্চ :: নেশা করা একটা সামাজিক ব্যাধি যার ফলে সামাজিক পরিবেশ যেমন নষ্ট হয়,মানুষকে ঠেলে দেয় মৃত্যুর দিকে পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে।
এদিকে জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম পঞ্চায়েতের অধীনে জৌগ্রাম বাঙালপাড়া এবং শ্যামচারা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ তাদের এলাকায় একটি পানশালা তৈরি করা হচ্ছে।সেটা যাতে না হয় সেই দাবি নিয়ে আজ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন।
পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম পঞ্চায়েত প্রধান- মল্লিকা মণ্ডলও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বাসিন্দারা জানান যেখানে পানশালাটি করা হচ্ছে সেখানে একটি আশ্রম আছে এবং এর কাছে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জলেশ্বর শিব মন্দির ও জলেশ্বর মহাশ্মশান আছে এবং আই সি টি এস স্কুল, জৌগ্রাম হাইস্কুল আছে।
জৌগ্রাম ওই অংশে আদিবাসী সম্প্রদায়ের লোক বেশি বসবাস করে ওইখানে মদের দোকান হলে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরো পিছিয়ে পড়বে । ইতিমধ্যেই গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি তাই আজ বিক্ষোভ প্রদর্শন করলেন
পাশাপাশি এই দোকানটি বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা বলেন। প্রধান মল্লিকা মণ্ডল বলেন গ্রামবাসীরা আমাকে লিখিত আকারে জানিয়েছেন
আমরা বিভিন্ন দপ্তরে সে বিষয়টি জানালেও সেইরকম কোন সদুত্তর পাইনি। আমি আবারো ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানাবো যাতে গ্রামবাসীদের অভিযোগটিকে মান্যতা দেওয়া হয়।

