নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: রবিবার ১,মার্চ :: বিধান সভা নির্বাচন কে সামনে রেখে গয়েশপুর শহর মন্ডলের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করলো বিজেপি কর্মীরা। গয়েশপুর সাত নং ওয়ার্ডে বাড়ি বাড়ি যায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন,
রাজ্যে শিল্প নেই, স্বাস্থ্য বেহাল দশা যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এই সরকারের পরিবর্তন দরকার, তাই বিধান সভা নির্বাচনে বিজেপি কে ভোট দেওয়ার আহ্বান জানান বিজেপি কর্মীরা । উপস্থিত ছিলেন গয়েশপুর শহর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল,যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন জনসংযোগ শেষে বিজেপি সভাপতি বিশ্বজিৎ পাল বলেন রাজ্যে শিল্প নেই স্বাস্থ্য বেহাল দশা পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার ও যুব সাথী প্রকল্প চালু করেছে এর পাশাপাশি যদি কর্মসংস্থানের ব্যবস্থাও করতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না।

