নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ী :: রবিবার ১,মার্চ :: বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে ভাঙ্গন সিউড়ি ২ নাম্বার ব্লক এ। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাঁইথিয়া বিধানসভার সিউড়ি ২ নম্বর ব্লকে বিজেপি একাধিক কর্মসূচি শুরু করেছে,
যেখানে ইতিমধ্যে বিজেপি দু’নম্বর ব্লকে সংগঠন চাঙ্গা করতে একাধিক কর্মসূচির মাধ্যমে সংগঠন বৃদ্ধি করতে শুরু করেছিল, সেই মুহূর্তে এর মধ্যেই দেখা যাচ্ছে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ।
সিউড়ী ২ নং ব্লকের বনশঙ্কা অঞ্চলের শিরশিটা গ্রামে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি সংখ্যালঘু সেল এর সভাপতি সহ বিজেপির ১২ টি পরিবার।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি রাজু মুখার্জীl এর সাথে উপস্থিত ছিলেন ব্লকের যুব সভাপতি জিৎ চ্যাটার্জী, সহকারী সভাপতি দেবানন্দ মুখার্জী ও প্রধান বসিরউদ্দিন।

