পুলিশি অভিযানে উদ্ধার চুরি যাওয়া নটি সাইকেল গ্রেপ্তার এক

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২,মার্চ :: বিভিন্ন সময়ে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় সাইকেল চুরির বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। সেই সব এফআইআর-এর ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তদন্ত চালাচ্ছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

গতকাল অর্থাৎ রবিবার রাতে অভিযান চালিয়ে ভুট্টাবাড়ি এলাকা থেকে ন’টি চুরি হওয়া সাইকেল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম বিভাস দত্ত। তার বাড়ি ভুট্টাবাড়ি এলাকায় বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি জেলা আদালত-এ পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =