গ্রাম পঞ্চায়েতের মতুয়া বিজেপি সদস্যাদের নাম বাদ ভোটার তালিকা থেকে, শুরু রাজনৈতিক বিতর্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: মঙ্গলবার ৩,মার্চ :: বনগাঁ লোকসভার ভোটারদের মধ্যে বেশি অংশ জুড়েই রয়েছে মতুয়া ভোট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নাম বাদ এবং বিচারাধীন ভোটারের খবর মিলছে।

শুধুমাত্র রাজ্যের শাসক দল তৃণমূলের সক্রিয় ভোটারের নাম বাদ যায়নি, গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যাদের নাম বাদ গেছে এই তালিকায়।

                                                                                       বিজেপি সদস্য সীমা রায়

উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রাম পঞ্চায়েতের ৮২ নম্বর বুথের বিজেপি সদস্যা কবিতা বাইন, কোনিয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা গীতারানী মন্ডল এবং অন্যদিকে গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের ৮৪ নম্বর বুথের বিজেপি সদস্য সীমা রায়ের নাম বাদ গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়।

এরা সকলেই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। কবিতা বাইন বিএলও-এর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। যদিও বিজেপি সদস্য সীমা রায় ইতিমধ্যেই সিএএ-তে নাম নথিভুক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =