টুকলি করতে গিয়ে ধরা পড়েন পরীক্ষার্থী হাফিজুল মল্লিক, জঙ্গি যোগের অভিযোগ তুলে শান্তিপুর থানায় বিজেপি সাংসদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ৩,মার্চ :: এসএসসি গ্রুপ সি পরীক্ষায় মোবাইল নিয়ে টুকলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই ছাত্র। দুই ছাত্রকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।

রবিবার গোটা রাজ্যজুড়ে এসএসসির সি গ্রুপের পরীক্ষা ছিল। ঠিক সেরকমই শান্তিপুর থানার বিভিন্ন স্কুলে পরীক্ষার সিট পড়েছিল।

পরীক্ষা চলাকালীন দেখা যায় শান্তিপুর সুত্রাগড় গার্লস হাই স্কুল এবং ফুলিয়া বিদ্যামন্দিরের পরীক্ষা চলাকালীন দুই ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছিল।

কর্মরত ২ স্কুলের শিক্ষক তাদের হাতে নাতে ধরে ফেলে। এরপরই স্কুলে তরফে শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুই ছাত্রকে গ্রেফতার করে নিয়ে আসে।

আজ তাদের রানাঘাট আদালতে তোলে পুলিশ। জানা যায় এক ছাত্রের নাম সুব্রত বিশ্বাস বাড়ি তাহেরপুর এবং অপর ছাত্রের নাম হাফিজুল মল্লিক বাড়ি হাসখালি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। এ বিষয়ে শান্তিপুর থানায় এসে বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

তিনি বলেন এই হাফিজুল মল্লিকের সঙ্গে হয়তো জঙ্গিযোগ থেকে থাকতে পারে। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও আক্রমণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =