নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: মঙ্গলবার ৩,মার্চ :: যথাযথ মর্যাদার সাথে নদিয়ার মায়াপুর ইসকনে পালিত হচ্ছে মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব তৃতীয় উৎসব। বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা ইতিমধ্যেই শেষ হয়েছে। গত ১১ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিশ্ব শান্তি যজ্ঞ চলছে ইসকনের নবনির্মিত মন্দিরে ।
মঙ্গলবার দোলের দিন বিকেলে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠানসম্পন্ন হবে পৃথক তিনটি মঞ্চে। সকাল থেকে ইসকন ভক্তরা উপবাস করে অভিষেক ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠানে যোগ দেন। ঘি মধু দুধ গঙ্গাজল ও বিভিন্নপ্রকারাদি ফলের রস দিয়ে গৌড় নিতাই বিগ্রহকে স্নান করানো হয়।
আর এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ হাজার বিদেশি সহ প্রায় ১৫ হাজার ভক্ত উপস্থিত হয়েছে মায়াপুর ইসকন মন্দিরে। ইতিমধ্যেই গোটা ইসকন চত্ত্বরকে সাজানো হয়েছে ফুল ও আলোকমালায়।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশি ও বিদেশীদের আগমনে মায়াপুর ইসকন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য ইসকন ভক্ত। যুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি কামনায় এই যজ্ঞ বলে ইস্কন সূত্রে দাবি করা হয়েছে।

