মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বর্ণাঢ্য বসন্ত উৎসব, প্রভাত ফেরীতে শহর মাতল রঙে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩,মার্চ :: মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি ও কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে উদ্‌যাপিত হলো বসন্ত উৎসব।

মঙ্গলবার সকালে শহরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরী। শহর পরিক্রমা করে প্রভাত ফেরী এসে শেষ হয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে।প্রভাত ফেরীতে অংশ নেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিল্পীরা।

অনুষ্ঠান মঞ্চে মালদা জেলার শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। একে অপরকে রঙিন আবির মেখে বসন্তের আনন্দে সামিল হন হাজার হাজার মানুষ। এদিন সকলকে দোল উৎসবের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =