সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩,মার্চ :: আজ বসন্ত উৎসব । বসন্ত উৎসব উপলক্ষে সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উৎসব মুখর পরিবেশ। উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা শহর। এদিন সকালে হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির তরফ থেকে বসন্ত উৎসব পালন করা হয়।
হায়দার পাড়া ব্যবসায়ী সমিতি প্রত্যেক বছরই এই উৎসব পালন করে থাকেন। এ বছরে তারা ঘটা করে আয়োজন করেন বসন্ত উৎসব পালনের। হায়দারপাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের আবির মাখিয়ে মিষ্টিমুখ করানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির সদস্যরা।

