নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৪,মার্চ :: মর্মান্তিক পথ দুর্ঘটনা , নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ঢুকে গেল মন্দিরে মৃত এক আহত আরো এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর ধর্মরাজ তলা এলাকায়।
এদিন ছিল দোল উৎসব স্থানীয় সূত্রে জানা যায় নেশাগ্রস্ত অবস্থায় বাইকে চেপে দুই যুবক বাড়ি ফিরছিল সেই সময় স্পিড বেকারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সজরে ধাক্কা মারে ইলেকট্রিক পোল এ তারপরে আর টাল সামলাতে না পেরে সজোরে মন্দিরের দরজা ভেঙে ঢুকে পড়ে মন্দিরে।
স্থানীয় মানুষজন ছুটে এসে দুজনকে গুরুতর যখম অবস্থায় আঝাপুর মেমোরিয়াল নার্সিংহোমে নিয়ে এলে তাদেরকে মেমারি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন অপরজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত জামালপুর থানার পুলিশ। মৃত ওই যুবকের নাম গোপন গাদী বয়স ৩৯ আহত যুবকের নাম বিশ্বজিৎ ধারা বয়স ২৭ বছর। এদের দুজনেরই বাড়ি আঝাপুর গ্রামে তারা দুজনে মাসতুত ভাই। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

