নবদ্বীপ শ্মশানে মড়া পোড়াতে গিয়ে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ৪,মার্চ :: নবদ্বীপ শ্মশানে এলাকার এক মৃতদেহ দাহ করতে গিয়ে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুফল দাস ৫২। তার বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের খাল বোয়ালিয়া দাসপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর বুধবার নবদ্বীপ শ্মশানে এক প্রতিবেশীকে দাহ করতে যায় এলাকার লোকজন। একই সাথে সুফল দাস তিনিও যান। ফেরার পথে সকলের অলক্ষে সুশান্ত দাস নামে একজনের টোটোতে চাপেন।

সকলে বাড়ি ফিরে এলেও সুফল দাস বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন সকলের কাছে খোঁজখবর করে।

এরপর রাস্তায় টহলরত পুলিশ কোতোয়ালি থানার জালাল খালি রোডে পড়ে থাকতে দেখে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার স্থানান্তরিত করা হয়। এরপর মৃত্যু হয় তার।

মৃত সুফল দাসের বাড়ির লোকজনের অভিযোগ টোটো চালক সুশান্ত দাস তাকে কোন না কোন ভাবে পিটিয়ে মেরে ফেলেছে। ইতিমধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন মৃত ব্যক্তির পরিবার।

যদিও পুলিশের দাবি, মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। টোটো থেকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল নাকি তাকে পিটিয়ে মারা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =