হোলির পরের দিন ধুলিয়া খেলা ও বাবার পুজো দিয়ে শুরু শতাব্দী প্রাচীন ধুলিয়া মেলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ৪,মার্চ :: রাত পোহালেই শুরু হতে চলেছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ধুলিয়া মেলা। হোলির দিনে ধুলিয়া বাবা ধাম মন্দির প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রাচীন প্রথা অনুযায়ী, হোলির পরের দিন ধুলিয়া খেলা ও ধুলিয়া বাবার পুজো দিয়েই শুরু হয় এই শতাব্দী প্রাচীন মেলা। স্থানীয় মানুষের বিশ্বাস, হোলির রঙের উৎসব ধুলিয়া খেলা ছাড়া পূর্ণতা পায় না। তাই অনেকেই হোলি না খেলেও ধুলিয়া খেলে এবং বাবার পুজো দিয়ে উৎসব উদযাপন করেন।মেলা কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, আগামীকাল ধুলিয়া বাবা পুজোর মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হবে এবং এই মেলা চলবে ১৩ই মার্চ পর্যন্ত। এবারও লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে নাগরদোলা, নৌকা রাইড, ডিস্কো রাইড, মৃত্যুকূপসহ বিভিন্ন আধুনিক বিনোদনমূলক রাইড ও আকর্ষণ।

অন্যদিকে কীর্তন কমিটির কোষাধ্যক্ষ গোপাল রায় প্রামাণিক জানান, মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। তিনদিন ধরে মন্দির প্রাঙ্গণে সমস্ত ভক্তদের জন্য দুপুর ও রাতের আহারেরও ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 2 =