নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৪,মার্চ :: রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মালদহে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। দুটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদহ জেলা পুলিশ।
জানা যায় গতকাল রাত্রে চাঁচোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক অভিযান চালায়। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যার বাড়ি চাঁচোল থানার খানপাড়া এলাকায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট।
শিলিগুড়ি থেকে এই জালনোট গুলি পাচারের উদ্দেশ্যে মালদায় নিয়ে এসেছিল আব্দুল বারেক বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্যদিকে দ্বিতীয় অভিযানে চাঁচোল থানার পুলিশ গোলাম রাব্বানী এবং মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ। বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আগ্নেয়াস্ত্র গুলি। এই মর্মে আজ সকালে এক সাংবাদিক বৈঠক করেন মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

