দীর্ঘ কয়েক বছর ধরে হসপিটালে থাকা রোগীর আত্মীয়-পরিজনদের জন্য আমরা খাবার ব্যবস্থা করে এভাবেই বসন্ত উৎসব তাদের মধ্যে দিয়ে পালন করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৪,মার্চ :: রং খেলা এবং হোলি উৎসব উপলক্ষে কোচবিহার এম জে এন হসপিটাল মাতৃ মায়ের সামনে আশপাশের সমস্ত খাবারের দোকান বন্ধ থাকে |

হসপিটালে আসা রোগীর আত্মীয় পরিজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে থাকেন আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা ।দীর্ঘ কয়েক বছর ১১ বছর ধরে বাইক অক্সিজেন ম্যান শংকর রায় আর্ত মানুষদের রাতের খাবারের উদ্যোগ নিয়েছিল ৪ ই মার্চ ২০২৬ বুধবার হসপিটালের রোগীর আত্মীয় পরিজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মেনুতে থাকে ভাত আচার ভেজ ডাল নিরামিষ সবজি

বসন্ত উৎসব উপলক্ষে সেই জন্য সকল মানুষদের জন্য নিরামিষের খাবারের ব্যবস্থা ব্যবস্থা করেছেন সংগঠনের সদস্যরা দুটো হসপিটাল মিলে ২৫০ জন মানুষের হাতে রাতের খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে বিভিন্ন সমাজকর্মী বন্ধুরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা জানান দীর্ঘ কয়েক বছর ধরে হসপিটালে থাকা রোগীর আত্মীয়-পরিজনদের জন্য আমরা খাবার ব্যবস্থা করে এভাবেই বসন্ত উৎসব তাদের মধ্যে দিয়ে পালন করে থাকে । তাদের মুখে একটু অন্য তুলে দিতে পেয়ে আমরাও খুবই আনন্দিত হয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =