কোলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৫,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই রাজ্য উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শহর কলকাতায় মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এখনো পর্যন্ত।

তালতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হয়। এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতেই এই রুট মার্চের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তালতলা থানার অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রুঠমার্চ করেন। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =