কলেজ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু – প্রেমে প্রত্যাখ্যানের আঘাতে গলায় ফাঁস, উদ্ধার সুইসাইড নোট

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক-এর পাড়াতল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৯ বছর বয়সী কলেজ পড়ুয়া অর্ঘ্য চ্যাটার্জীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার।ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেই চিঠিতে প্রেমে প্রত্যাখ্যান ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ ছিল।

ওই ঘটনার পর জামালপুর থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্যের শৈশবের ইতিহাসও অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মামা গণেশ চক্রবর্তী জানান, প্রায় ১৬ বছর আগে অর্ঘ্যের মা শ্বশুরবাড়ির সদস্যদের হাতে খুন হন বলে অভিযোগ ওঠে।

সেই মামলাটি এখনও বর্ধমান আদালত-এ বিচারাধীন রয়েছে। সেই ঘটনার পর ছোট্ট অর্ঘ্যকে আদালতের অনুমতি নিয়ে মামার বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। মামার বাড়িতেই পড়াশোনা করে বড় হচ্ছিলেন অর্ঘ্য।

বর্তমানে তিনি কলেজে পড়াশোনা করছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন দেখছিলেন বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, কাটোয়া এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ভাঙন ধরে। সেই মানসিক আঘাতই তিনি সহ্য করতে পারেননি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =