নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ৬,মার্চ :: প্রার্থী ঘোষণার আগে হিঙ্গলগঞ্জ বিধানসভায় তৃণমূলের দেয়াল লিখন কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক জায়গায় কর্মসূচি চলছে তার ব্যতিক্রম থাকলো না হিঙ্গলগঞ্জ ।
বিধানসভা প্রার্থী ঘোষণার আগেই দেয়াল লিখন এর কর্মসূচি হিঙ্গলগঞ্জের INTTUC সভাপতি অসীম রাউতের নেতৃত্বে একাধিক শাখা সংগঠনকে নিয়ে এই দেয়াল লিখন কর্মসূচি করে। সামনে ২৬ এর নির্বাচন তার আগে জোর কদমে প্রচার হিঙ্গলগঞ্জে।
একদিকে যেমন দেয়াল দখলের লড়াই চলছে অন্যদিকে হিঙ্গলগঞ্জের কর্মীসমর্থকদের মধ্যে উৎসাহ জোগাতে এই দেয়াল লিখনের কর্মসূচি শুরু করা হয়েছে। হিঙ্গলগঞ্জের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অসীম রাউত বলেন আগামী ২৬ শে নির্বাচনের তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।

