নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শুক্রবার ৬,মার্চ :: পরিবর্তনের পরিবর্তন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সন্দেশখালি আন্দোলনের একদল প্রতিবাদী
বারাসাতে প্রধানমন্ত্রীর জনসভায় রেখা পাত্রের হাত ধরে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানা সরদার রূপালী মুগলি সুদেষ্ণা দাস সহ একদল প্রতিবাদী।
আজ সন্দেশখালীর বয়ারমারীতে তৃণমূলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বীরবাহ হাঁসদা, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দেম লিটন প্রভৃতি ।
এদিন মন্ত্রী বলেন বিজেপির নেতারা ভোট চাইতে আসলে তাদের সঠিক পরিচয় পত্র দেখবেন তারপর ঘরে ঢুকতে দেবেন । ৭২ ঘন্টা আগে সন্দেশখালিতে শুভেন্দুর পাল্টা একই জায়গায় তৃণমূলের সভা মন্ত্রী বীরবাহ হাসদা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী।
আদিবাসী সমাজকে আমি বলছি । বেশ কিছুদিন আগে আসামে গিয়েছিলাম সেখানে গিয়ে আদিবাসী জনজাতিদের ওপর অত্যাচারের কথা শুনেছি আপনারা জাগুন আপনারা রুখে দিন সব ধর্মের মানুষ এগিয়ে আসুন।

