কাঁটা তারের মাঝেই মিলন মেলা — কোট ধুলিয়া বাবার পুজো ও অষ্টপ্রহর মহানাম যজ্ঞে দুই পাড়ের মানুষের সমাগম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৬,মার্চ :: লালমনিরহাট সীমান্ত সংলগ্ন জামালদার ১৯৭ লোথামারি এলাকায় কাঁটাতারের ভিতরে অনুষ্ঠিত হলো কোট ধুলিয়া বাবার পুজো ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ।

জামালদা অঞ্চলের সীমান্তবর্তী ১৯৭ লোথামারি এলাকায় কাঁটাতারের ভিতরে অবস্থিত কোট ধুলিয়া বাবা মন্দিরে আজ অনুষ্ঠিত হয় ধুলিয়া বাবার পুজো ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে এলাকায় ভক্তি ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

এখানে মূলত দুটি ধুলিয়া বাবার পুজো অনুষ্ঠিত হয়—একটি কোট ধুলিয়া বাবা এবং অন্যটি ধুলিয়া বাবা। কাঁটাতারের কারণে বর্তমানে দুই দিকেই আলাদা করে পুজো ও মেলার আয়োজন করা হয়।এই পুজো ও মেলা ভারতের রতনপুর বিএসএফ বর্ডার পোস্ট ক্যাম্প এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বিএসএফ জওয়ানরাও এই পুজোকে দুই দেশের মানুষের মিলনমেলা হিসেবে অভিহিত করেন। পুজো কমিটির সভাপতি রাখাল অধিকারী জানান, “এই শতাব্দী প্রাচীন পুজো আমরা বাপ-ঠাকুরদার আমল থেকে দেখে আসছি। কাঁটাতারের ভিতরে বর্তমানে ৪৭টি পরিবার বসবাস করে।

আমরা সবাই মিলে সামর্থ্য অনুযায়ী চাঁদা তুলে এই পুজোর আয়োজন করি। প্রশাসনের কাছে আমাদের আবেদন, এই প্রাচীন মন্দিরের উন্নয়নে সহযোগিতা করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =