নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৬,মার্চ :: শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের রাজারহাট দক্ষিণ যাত্রাপুর এলাকায়। ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর আক্রান্ত মহিলার নাম বেলো দাস।বয়স ৭০।
এদিন সকালে দক্ষিণ যাত্রাপুর এলাকায় নিজের খেতে কৃষিকাজ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় এলাকায় ঢুকে পড়া একটি বাইসন অতর্কিতে পেছন থেকে তার উপর হামলা করে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।

