আই এস এলে সবুজ মেরুন ঝড় – জেমির হ্যাটট্রিক, বিধ্বস্ত ওড়িশা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ৭,মার্চ :: আই এস এলে সবুজ মেরুন ঝড়।জেমির হ্যাটট্রিক, বিধ্বস্ত ওড়িশা। চলতি আইএসএলে অনবদ্য ফরমে সবুজ মেরুন ব্রিগেড। জয়ের ধারা অব্যাহত রাখল, বিপক্ষকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে ময়দান ছাড়ে সবুজ মেরুন ফুটবল যোদ্ধারা।

দুর্দান্ত ছন্দে ছিলেন এদিন জেমি। একাই চারটি গোল নিজের নামে করে রাখেন। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ১৪ মিনিটের মাথায় জেমির গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ২৩ মিনিটের মাথায় আবারও গোল জেমির গোল।

মোহনবাগান ম্যাচে ব্যবধান আরো বাড়িয়ে নেয়। ৪২ মিনিটের মাথায় দূর থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে আলবার্তোর গোলে ৩-০ গোল এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের প্রথম হাফে সংযুক্ত সময়ে অজি তারকা ফুটবলারের আবারো গোল। নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন।

ম্যাচের প্রথম অর্ধের মতো দ্বিতীয় অর্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখে মোহনবাগান। কোনভাবেই ম্যাচে ফিরতে পারেনি ওড়িশা। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ৮৯ মিনিটের মাথায় অজি তারকার আবারও গোল । চার শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান।

মোহনবাগানের ছন্দময় ফুটবল দেখে বাগানের দশকদের মধ্যে খুশির আমেজ। মোহনবাগানের আধিপত্য বাকি দলগুলোর টেনশন বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =