শুক্রবার রাতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের বালুচরের মুচিপাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৭,মার্চ :: শুক্রবার রাতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের বালুচরের মুচিপাড়া এলাকায়। বছর ৫৫-র ওই মহিলার নাম লক্ষ্মী দাস। তাঁর দুই ছেলে।

স্বামী মারা গিয়েছেন বেশ কিছু বছর আগে। স্বামী কাজ করতেন পুলিশের কনস্টেবল পদে। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত।

এলাকার তৃণমূল কাউন্সিলার পলি সরকারের অভিযোগ, ‘দুই ছেলেই মদ্যপ। এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না। খুব খারাপ ব্যবহার করত। ছেলেরা অসুস্থ মাকে দেখাশোনা করতেন না। দোলের সময় থেকে বাড়িতে একাই থাকতেন।

আজ সন্ধ্যায় প্রতিবেশীরা দেখেন ওই বৃদ্ধার বড় ছেলে কৃষ্ণ দাস মায়ের নিথর দেহ তিনতলার ছাদ থেকে একতলায় নামিয়ে আসেন। তা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের।’ অন্যদিকে, প্রতিবেশীরা মৃতদেহ সরিয়ে নিতে বাধা দেন বড় ছেলেকে।

খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। আটক করে বড় ছেলে কৃষ্ণ দাসকে।

মৃতদেহ ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য তার সাথে গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =